বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

শ্রীমঙ্গলে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগাল

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২২৬ বার

শ্রীমঙ্গলে নিবন্ধন না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো শহরতলীর কালিঘাট রোডের ইনোভা ডায়াগনস্টিক সেন্টার ও স্টেশন রোডের রেটিনা ডায়াগনস্টিক সেন্টার।গতকাল শনিবার (২৮ মে)  দুপুরে শ্রীমঙ্গল  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী এক  অভিযানে এই দুটি প্রতিষ্ঠান সিলগালা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ)  ডা. পার্থ সারথী সিংহ, স্যানেটারি ইন্সপেক্টর বিনয় সিংহ রাউতিয়া, শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. ইউসুফ প্রমুখ।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে  এই অভিযান হয়েছে। প্রথম দিনে নিবন্ধন না থাকায় দুটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযান অব্যাহত থাকবে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ উপজেলার অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেয়া হবে। ডা. সাজ্জাদ বলেন, রেজিস্ট্রেশন আছে এমন ডায়াগনস্টিক সেন্টার যেগুলো নবায়ন করা হয়নি সেগুলোকে আগামী ১০ জুনের মধ্যে নবায়ন করার জন্য নির্দেশনা  দেয়া হয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories