রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

মির্জাপুরে বংশাই রোডের টেলিকম ব্যবসায়ীকে এলোপাথারী কুপিয়ে ৫ লক্ষাধিক টাকা লুট

মির্জাপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০৬ বার

টাংগাইলের মির্জাপুরে সিনেমা স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রাইভেটকারে আসা চার যুবক অস্ত্র ঠেকিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে দুই লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। শুক্রবার রাত ১০টায় মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম শাহিন সিকদার। বংশাই রোডে ‘মোবাইল বাজার’ নামে তার একটি দোকান রয়েছে।

পরিবারিক সূত্র জানা যায়, দোকান বন্ধ করে দুই লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন ব্যাগে করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস পার হচ্ছিলেন শাহিন সিকদার। এ সময় একটি প্রাইভেটকার তার সামনে আসে। এর পর প্রাইভেটকার থেকে নেমে দুর্বৃত্তরা শাহিন সিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে টাকা ও মোবাইলের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

আশপাশের মানুষ এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ২টার দিকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শাহিন সিকদারের মামাত ভাই মো.মাসুদ মিয়া বলেন, দোকান বন্ধ করে নগদ দুই লাখ টাকা ও রকেট, বিকাশ এবং নগদের টাকা ভরা মোবাইল নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা কুপিয়ে সব নিয়ে গেছে। তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রাতে পৌর শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও এমন ঘটনা দুশ্চিন্তায় ফেলেছে স্থানীয়দের।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, কোথাও কোথাও তো সমস্যা হচ্ছেই। হয়তো আমাদের টহল যথাযথভাবে হচ্ছে না। আসলে কারও ওপর দায় না চাপিয়ে পৌরবাসীর নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সতর্ক হতে হবে। অপরাধীরা যত কৌশলিই হোক না কেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories