সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

মির্জাপুরে চুরি ঠেকাতে আলোচনা সভা অনুষ্ঠিত

মির্জাপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৭৯ বার

মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাঁটুভাঙা বাজারে নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) বিকাল ৩ ঘটিকায় উক্ত বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি উক্ত বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজন করা হয়।

বাজার ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, বাজারে মাঝে মধ্যেই বিভিন্ন দোকান থেকে বিভিন্ন কলাকৌশলে চুরি হয়, বক্তব্যে এমন অভিযোগ করেন ব্যবসায়ীরা।চুরি হওয়ার পর দোকানদাররা থানায় অভিযোগ করলেও তাতে কোন লাভ হয় নাই।আমাদের দাবি, আমরা যেন সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি সেজন্য সকলের সার্বিক সহযোগিতা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ সুদৃষ্টি কামনা করছি এবং আমাদের এই অবহেলিত বাজারে যেন সিসি ক্যামেরা অতিদ্রুত লাগানো হয় এমন দাবিও করেন ব্যবসায়ীরা।ব্যবসায়ীরা আরো বলেন, আমরা অনেকেই টাকা সুদে নিয়ে ব্যবসা করতেছি।আর সেই টাকা-মালামাল সহ চুরি হয়ে যায়। আমরা নিঃশ্ব হয়ে পড়ি।আর যেন কোনদিন এই বাজারে চুরি না হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা।

হাঁটুভাঙা বাজার বণিক সমিতির সভাপতি হাজী মো: ফজল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম,অফিসার ইনচার্জ (তদন্ত) মো. গিয়াস উদ্দিন,সেকেন্ড অফিসার গোলাম মোস্তফা সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আজগানা ইউনিয়নে নৌকা প্রতীক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের সিকদার, আজগানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোক্তার আলী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মল্লিক,বণিক সমিতির সিনি: সহ সভাপতি আমজাদ সিকদার সহ সকল ব্যবসায়ী ও বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এই বাজারে যেন আর কোনদিন চুরি না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে এবং উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, বাজারে যেন আর কোনদিন চুরি না হয় তার জন্য আমরা সকল পদক্ষেপ গ্রহণ করব।তিনি চুরি ঠেকাতে আরো বলেন,আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং এই এলাকায় যারা মাদকের সাথে জড়িত, ইভটিজিং করে আমি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করব।

অনুষ্ঠানে উপস্থাপনা করেন হাঁটুভাঙা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও ব্যবসায়ী মাসুদ রানা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories