ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে বৃহস্পতিবার টাংগাইল মির্জাপুর সরকারী কলেজ এলাকায় ছাত্রলীগ ছাত্রদল মুখোমুখি দুই পক্ষে মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
জানা যায়, ছাএদলের নেতা কর্মীরা কলেজের ভিতরে মিছিল করার জন্য প্রস্তুতি নিলে কলেজের গেটের সামনে অবস্থান ছাএলীগের নেতাকর্মীরা উপস্থিতি অবস্থায় কলেজ ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন জয়বাংলা শ্লোগান দিচ্ছিলেন।এসময় ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেয়।

ঘটনাস্থলে থাকা পুলিশ দু পক্ষে মাঝখানে অবস্থান নিয়ে কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীদের কলেজের ভিতরে যেতে নিষেধ করে। কলেজে ভেতরে থাকা শিক্ষার্থী ও বাহিরের পথচারী মধ্যে আতংক সৃষ্টি হয়। প্রায় দুই ঘন্টা এমন পরিস্থিতি চলার পরে দুই পক্ষ মিছিলের মাধ্যমে কলেজ এলাকায় থেকে ত্যাগ করেন। মির্জাপুর কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম জানান কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা কলেজ ক্যাম্পাসে পতিবাদ মিছিলের অনুমতি চেয়েছিল।কিন্তু কলেজের নিরাপত্তার কথা চিন্তা করে অনুমতি দেওয়া হয় নাই। উপজেলা ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন কলেজের ভিতরে ছাত্রদলের নৈরাজ্য ঠেকাতে আমরা বাহিরে অবস্থান নিয়েছি।উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম সপন জানান কলেজ কর্তৃপক্ষ আমাদের মিছিলের অনুমতি দেয় নাই। কলেজের ভিতরে প্রবেশ করতে গিয়ে পুলিশ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বাধা দেয়। পরিস্থিতি সাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ দেখা গেছে। বতমানে কলেজ এলাকায় স্বাভাবিক আছে।
Leave a Reply