বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সামিউল ইসলাম

ভালুকা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৬১ বার

এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হলেন সামিউল ইসলাম। তিনি ভালুকা উপজেলার হালিমুন্নেছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি ICT4E জেলা অ্যাম্বাসেডর শিক্ষক। উল্লেখ্য, তিনি ২০১৮ ও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

সামিউল ইসলাম বলেন, আমি আজকের এ সাফল্যে অনেক আনন্দিত। শিক্ষক হচ্ছেন জাতি গড়ার কারিগর। আমি শৈশবকাল থেকে স্বপ্ন দেখতাম একজন আদর্শ শিক্ষক হয়ে জাতি বিনির্মানে ভূমিকা রাখবো। আমি সাধ্যমতো চেষ্টা করছি শিক্ষার্থীদের ভালো কিছু শেখানোর জন্য। আমি আমার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ওপর গুরুত্বারোপ করি।”
তিনি আরও বলেন, আমার প্রতিষ্ঠান প্রধান আনোয়ারা নীনা আপার উৎসাহ ও অনুপ্রেরনায় আজকের এ সাফল্য। তিনি আমাকে সবসময় দিক নির্দেশনা প্রদান করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories