রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

যশোর বেনাপোল সীমান্তে ৫ পিস্তলসহ পিতা ও পুত্র আটক

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৭০ বার

যশোরের সীমান্তবর্তী বেনাপোল পোর্ট থানার সাদিপুর অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

সোমবার (২৩ মে) ভোরে তাদের গ্রেফতার করেছে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে মোঃ শাহ জামাল (কালু) (৫৩) ও তার ছেলে সোহেল আহমেদ (২৮)।

বিজিবি জানায়, আমরা গোপন সূত্রে খবর পায় অস্ত্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান পাচার করে এনে সাদিপুর গ্রামের একটি বাড়িতে মজুদ করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শাহ জামাল কালুর বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিউদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে পিতা-পুত্রকে আটক করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। অবৈধভাবে অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories