গাজীপুরের টঙ্গীস্থ চেরাগআলী মার্কেট এলাকার শের-ই-বাংলা সিরামিক মার্কেট থেকে জাল টাকার নোটসহ খোরশেদ উদ্দিন খান (৫০) নামের এক জাল টাকার কারবারীকে গ্রেফতার করেছে ব্যার-১ এর সদস্যরা। গ্রেফতারকৃতকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
খোরশেদ নেত্রকোনা জেলার কেন্দুয়া থানা এলাকার ফতেহপুর গ্রামের মৃত আলী নেওয়াজ খানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে একজন জাল টাকার কারবারী স্থানীয় সমাজকল্যাণ রোডস্থ শের-ই-বাংলা সিরামিক মার্কেট মসজিদের পূর্ব পাশে পাকা রাস্তার উপর জাল টাকা বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের পায় র্যাব-১ এর সদস্যরা। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা চালায় র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় জাল টাকার কারবারীকে গ্রেফতার করা হয়। তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট থেকে পঞ্চাশ টাকা মূল্য মানের ৯৪টি জাল টাকার নোট উদ্ধার করা হয়। ধৃত ব্যাক্তির হেফাজক থেকে পাওয়া নোটগুলোর একই নম্বরের (ক দ ৯৯০৬০৯৯) ছিল। শুক্রবার রাতে ধৃত ব্যক্তিকে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হলে শনিবার তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply