শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

টঙ্গীতে দেশী-বিদেশী ভেজাল ওষুধসহ ৪ জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৩৬ বার

টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে দেশী-বিদেশী বিপুল পরিমান ভেজাল ওষুধসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যার-১ এর সদস্যরা। শনিবার সকালে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে মারুফুল হক (৩৫), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাইট শইল্যা গ্রামের মৃত আ. লতিফ মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (৪৩), যশোর বাঘারপাড়া থানার বুধপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আমিনুর রহমান (৪৫) এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জৈনাটী গ্রামের কালি কৃষ্ণ সরকারের ছেলে আনন্দ সরকার (৪২)। তাদের সকলে ভিন্ন ভিন্ন এলাকায় বসবাস করতো।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র বিপুল পরিমান ভেজাল ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে এমন গোপন সংবাদের পায় র‌্যাব-১ এর সদস্যরা। পরে গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে স্থানীয় দত্তপাড়া সমাজকল্যান রোড মতিজান প্যালেস ভবনের ৩য় তলার একটি কক্ষে অভিযান পরিচালনা করে ব্যার। এসময় ওই ৪ জনকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে তারা তাদের রুমে ভেজাল ওষুধ মজুদ আছে বলে স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য মতে বাসায় তল্লাশী চালিয়ে বস্তা ভর্তি বিপুল পরিমান দেশী-বিদেশী ওষুধ জব্দ করা হয়। এতে দেশী-বিদেশী বিভিন্ন ওষুধ কোম্পানীর বিভিন্ন ব্রান্ডের জেল, প্রসাধণী, বোতলজাত ওষুধ, কৌটা ভর্তি ওষুধ, ক্যাপসুল ও ট্যাবলেট রয়েছে।
ভেজাল ওষুধগুলো হলো, ইউএস এর স্টিকারযুক্ত জরুবি এলাভেরা জেল ও হারবাল ফরমুলাস হলিউড ষ্টাইল সান ব্লক এপিএফ, ইংল্যান্ডের এনলিভেন ম্যান আফটার সেভ বালম, আয়ারল্যান্ডের ফিজিওজেল হাইপোএলার্জেনিক সেম্পু, পশ্চিম ভারতের গালফা ল্যাবরেটরিজ লিমিটেডের স্কিন ব্রাইট ক্রিম, রিফাইন হোমোকো ল্যাবরেটরি ঢাকা বাংলাদেশ লিমিটেডের ওষুধ, মাই ব্লু লাইফ ই-কমার্স লিমিটেডের ওষুধ ও প্রসাধনী, জিএইচপি ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের ওষুধ, মালটি লাইফ প্রাইভেট লিমিটেডের ওষুধ, সিপিএইচডি আয়ুর্বেদিক লি. (সদরপুর ফরিদপুর) বাংলাদেশের ওষুধ, পাইওনার ল্যাবরেটরিজ (ইউনানী) সাভার বাংলাদেশের ওষুধ, আল সাফা ল্যাবরেটরিজ এর ওষুধ, দি হিমালয়া কোম্পানীর ওষুধ, তুলসী চা কোম্পানীর চা, ইউনিগ্লু কসমেটিকস এন্ড টয়লেটিজ লিমিটেডের ক্রিম, কেইলেন ন্যাচারেল এ্যাডভান্স এন্টি একনি ক্রিম প্রমুখ।
ধৃতরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মূল্যমান ওষুধের কথা প্রচার করে সাধারণ ও নিরীহ লোকজনের নিকট ভেজাল ওষুধ ও প্রসাধনী সামগ্রী বিক্রয় করে প্রতারণা করে আসছিল। উদ্ধারকৃত ওষুধ ও প্রসাধনী সামগ্রীর কোনো বৈধতা দেখাতে পারে নাই তারা।
শুক্রবার রাতে ধৃত ব্যক্তিদের টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে শনিবার জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories