রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

ঢাবির আইবিএ ভর্তি পরীক্ষা ৩০ জুলাই

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৯৩ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের স্থগিত থাকা ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। আগামী ৩০ জুলাই এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইবিএ এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আইবিএ ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সবার সঙ্গে আলোচনা করে আগামী ৩০ জুলাই আইবিএর ভর্তি পরীক্ষার পুনর্র্নিধারিত তারিখ ঠিক করা হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।পুনর্র্নিধারিত তারিখ অনুযায়ী ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট শুক্রবার, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ আগস্ট শনিবার, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ আগস্ট শুক্রবার, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৪ আগস্ট শনিবার এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৩১ জুলাই শনিবার অনুষ্ঠিত হবে। চ-ইউনিটের ভর্তি পরীক্ষার (অঙ্কন) তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।নতুন তারিখ অনুযায়ী সব ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আগামী ১০ জুলাই থেকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories