রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

২৭ মাস পর টেস্ট সেঞ্চুরি মুশফিকের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৯৩ বার

২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিম করেছিলেন ডাবল সেঞ্চুরি। সেদিন তার ব্যাট থেকে আসে ২০৩ রানের ইনিংস। এরপর করোনা বিরতির সঙ্গে যেন মুশফিকের সেঞ্চুরিতেও চলে আসে বিরতি। অবশেষে প্রায় ২৭ মাস পর তিন অঙ্কের দেখা পেলেন এ অভিজ্ঞ ডানহাতি ব্যাটার। মাঝের ২৭ মাসে ১১ টেস্টে পাঁচটি ফিফটি হাঁকালেও মুশফিক সেঞ্চুরি করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টে ২৭০ বল খেলে মুশফিক তুলে নিলেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। যা লঙ্কানদের বিপক্ষে মুশফিকের দ্বিতীয়।ইনিংসের ১৫৩তম ওভারে অসিথা ফার্নান্দোকে চার মেরে অঙ্কের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। ১২৫ বলে অর্ধশতক করা মুশফিক পরের পঞ্চাশ করতে খেলেছেন ১৪৫ বল। ৭৫ থেকে ১০০ রানের কোটা ছুতে অর্থাৎ এই ২৫ রান করতে ৭৫ বল খেলেছেন।

তার ব্যাট থেকে চারের মার এসেছে ৪টি, কোনো ছয় নেই। সাদা পোশাক গায়ে এটি তার অষ্টম আন্তর্জাতিক সেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ।অন্য ফরম্যাটের মতো টেস্টেও ধারাবাহিকতার অভাবে ভুগছে মুশফিকের ব্যাট। শেষ ৯ ইনিংসে অর্ধশতক মাত্র ১টি। শেষবার সেঞ্চুরি পেয়েছেন ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, জিম্বাবুয়ের বিপক্ষে। দীর্ঘ প্রায় ২৭ মাস পর আবার শতকের দেখা পেলেন তিনি। এই দুই সেঞ্চুরির মাঝে কেটে গেছে ১৮ ইনিংস আর ১০ ম্যাচ। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটি মুশফিকের দ্বিতীয় শতক। আগেরটি এসেছিল ২০১৩ সালে লঙ্কান দ্বীপপুঞ্জে। সেই শতককে ডাবলে রূপ দিয়েছিলেন তিনি। এবার কোথায় গিয়ে থামেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান, এখন সেটিই দেখার অপেক্ষা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories