শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিকের ৫ হাজার রান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৭৯ বার

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।  চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার  টেস্টের চতুর্থ দিনে রেকর্ড গড়েন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।ইনিংসের ১২৩তম ওভারে  লঙ্কান পেসার অসিথা ফার্নান্দোর বলে উইকেটের পিছনে খেলে দৌড়ে ২ রান নিয়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন মুশফিক।  তার এই অর্জনে সতীর্থ, টিম ম্যানেজমেন্টের সদস্যরা করতালি দিয়ে সাধুবাদ জানিয়েছেন ড্রেসিংরুম থেকে।

চলমান এই টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এই ব্যাটসম্যান।  তবে টাইগারদের হয়ে প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে ১৩৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে মুশফিককে টপকে শীর্ষে উঠে যান তামিম ইকবাল। তামিম শারীরিক অসুস্থতার কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে বিশ্রামে গেলে বাঁহাতি ব্যাটসম্যানকে ছাপিয়ে আবার শীর্ষে ওঠেন মুশফিক।৪৯৩২ রান নিয়ে খেলতে নামা মুশফিক যখন ব্যক্তিগত রান ৬৮-তে পা দেন, তখনই নাম তোলেন আরেকটি রেকর্ডে।  বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে সাদা পোশাকে পাঁচ হাজারি ক্লাবে তিনি। এই অর্জনে তার সময় লেগেছে ১৪৯ ইনিংস।এই দৌড়ে মুশফিকের পিছনেই অবশ্য ছুটছেন তামিম। ১২৬ ইনিংসে তার রান ৪৯৮১। ৪০২৯ রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories