শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

মাথায় সিলিং ফ্যান পড়ে আহত সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান

জামালপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১০৯ বার

মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির। তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী।

স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি দীর্ঘদিন যাবৎ উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর নিজ বাড়িতে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (১২ মে) রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন। এসময় সিলিং ফ্যান মুরাদ হাসানের কপালের ওপর পড়ে। এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশীষ রাজবংশী গণমাধ্যমকে জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পাই।

পরে হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসানের বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

মুরাদ হাসান এমপির ব্যক্তিগত সহকারী জাহিদ নাঈম গণমাধ্যমকে বলেন, “বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যান পড়ে মুরাদ হাসান এমপির কপাল ফেটে যায়। পরে সরিষাবাড়ী হাসপাতালে খবর দিলে চিকিৎসকের একটি দল তার বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেন। বর্তমানে এখন তিনি ভালো আছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories