শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

ডিআইজি হলেন কিশোরগঞ্জের গর্ব মোহাম্মদ হারুন অর রশীদ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৪৫ বার

পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেলেন কিশোরগঞ্জের গর্ব এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে হারুনসহ ৩২ জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান। এর আগে তিনি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে কাজ করেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের একমাস আগে নারায়ণগঞ্জের তৎকালীন এসপি আনিসুর রহমানকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি হিসেবে যোগদান করেন ও ১১ মাস দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ওই বছরের ২১ এপ্রিল এসপি হারুন অর রশীদকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওই বছর ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে পুনর্বহাল করে।

পুলিশ সুপার হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আবদুল হাসেম ও মা জহুরা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স, এমএসএস, এলএলবি (জাবি) থেকে শিক্ষাজীবন শেষ করেন হারুন।

পদোন্নতি পাওয়া বাকি কর্মকর্তারা হলেন- র‍্যাবের পরিচালক মো. মোজাম্মেল হক, র‍্যাবের পরিচালক মাহফুজুর রহমান, পুলিশ অধিদপ্তরের মো. রেজাউল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মনির হোসেন, এন্টি টেররিজম ইউনিটের মো. মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশ ইউনিটের মো. মিজানুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মুনিবুর রহমান, সিলেট মহানগর পুলিশের পরিতোষ ঘোষ, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় জয়দেব কুমার ভদ্র, পুলিশ অধিদপ্তরের কাজী জিয়া উদ্দিন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মো. গোলাম রউফ খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. আসাদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. মাহবুবুল ইসলাম, র‍্যাবের পরিচালক শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেগম শামীমা বেগম ও এন্টি টেররিজম ইউনিটের বেগম সালমা বেগম।

এছাড়া পদোন্নতি পেয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরাজ উদ্দিন আহম্মেদ, বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় এ কে এম এহসান উল্লাহ, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয় শাহ মিজান শাফিউর রহমান, নৌ পুলিশ ইউনিটের মোল্যা নজরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের এস, এম, মোস্তাক আহমেদ খান, ঢাকা রেঞ্জের জিহাদুল কবির, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মঈনুল হক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. ইলিয়াছ শরীফ, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের নুরে আলম মিনা, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. শাহ আবিদ হোসেন, র‍্যাবের পরিচালক মো. জামিল হাসান, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. মাহবুবুর রহমান, চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মো. সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সৈয়দ নজরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের মো. আনিসুর রহমান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories