ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য এবং সাবেক সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনার প্রতীক, দলমত নির্বিশেষে সকলের প্রিয় ও শ্রদ্ধা ভাজন প্রয়াত এডভোকেট মিঃ প্রমোদ মানকিন এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকীতে উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের প্রতীক যুব সমাজের অহংকার বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য মিঃ জূয়েল আরেং। এছাড়া উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক সায়েম , হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান । হালুয়াঘাট উপজেলা ভাইস-চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির , সমবায় কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হাসান।
Leave a Reply