শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসায় লাগাম টানল মালয়েশিয়া আর্জেন্টিনা ফুটবল সংস্থার অভিনব উদ্যোগ আমি সাবিনা ইয়াসমীনের ভক্ত: রুনা লায়লা

সিলেটে ২০কোটি টাকা ব্যয়ে নবনির্মিত একাডেমিক ভবন ও ফুটবল মাঠের সিনথেটিক টার্ফ উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৩৪ বার

রোববার দুপুরে সিলেট বিকেএসপি’র নবনির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রায় ৫ বছর সিলেট বিকেএসপির ব্যবহারের জন্য দেওয়া হয়েছিল। তারা এখানে একাডেমি তৈরী করেছিল এ কারনে আমরা দীর্ঘদিন সংস্কার কাজ করতে পারিনি। ২০১৭ সালে তারা যখন সিলেট বিকেএসপিকে আমাদের কাছে হস্তান্তর করে তখন আমরা একে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায় আজ প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে সিলেট বিকেএসপি’র নবনির্মিত একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল মাঠের উদ্বোধন করা হলো।

এখানেই থামছে না একাডেমির উন্নয়ন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানালেন, ‘আমরা অচিরেই এটিকে আরো সম্প্রসারিত করার পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা এখানে সুইমিংপুল ও জিমন্যাসিয়াম তৈরি করব। আমরা সিলেটকে ফুটবলের জন্য ডেডিকেট করেছি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সিলেট এর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এ সকল স্থাপনা প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। বিকেএসপির মহাপরিচালক এএকেএম মাজহারুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories