রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ঝিকরগাছায় বিনামূল্যে কম্পিউটার কোর্সের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান

ঝিকরগাছা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১২৯ বার

শোরের ঝিকরগাছা উপজেলায় তথ্য-প্রযুক্তি ও শিল্প-সাংস্কৃতিক সংগঠন ‘জাগ্রত ঝিকরগাছা’র ব্যানারে সরকারের আইসিটি মন্ত্রণালয়ের অর্থায়নে বিনামূল্যে বেসিক কম্পিউটার ও গ্রাফিক ডিজাইন কোর্সের প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান এবং ঈদ উল ফিতর উপলক্ষে শিল্পী শূন্য জীবনের একক সঙ্গীতানুষ্ঠানে জীবনের গান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মে) বিকাল ৪টায় ওয়াপদাহ রোডস্থ টোকিও টাওয়ারে জাগ্রত ঝিকরগাছা প্রাঙ্গণে এই আয়োজন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে জাগ্রত ঝিকরগাছা”র পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশান উজ জামান, ঢাকার নলেজ ট্রি একাডেমীর প্রধান ও সাহিত্যিক মিলন আশরাফ, সাহিত্যিক শহিদুজ্জামান মিলন, মানবাধিকার কর্মী জুলফিকার আলী ভুটো, টাওয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম রাকিব, শিমুলিয়া হাই স্কুলের সহকারী শিক্ষক ফারহানা আফরোজ, সংবাদকর্মী এমআর মাসুদ, আফজাল হোসেন চাঁদ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক সহ প্রমূখ শ্রেণি-পেশার মানুষ। “জাগ্রত ঝিকরগাছা”র পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইনের কাছে পুরো আয়োজন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমাদের সাথে সকলের আন্তরিক যোগাযোগ তৈরি হওয়া খুব দরকার। সুস্থ সাংস্কৃতিক চর্চা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে করে দেশপ্রেম জাগ্রত হয় ও ভালো কাজে উৎসাহ তৈরি করা যায়। সবচেয়ে বড় যেটা হয় সেটা হলো বন্ধন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ফারহানা বিলকিসের সঞ্চালনায় বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় শিল্পী শূন্য জীবনের একক গান পরিবেশনা। শিল্পী শূন্য জীবনের গায়কীতে একটানা ৩ ঘন্টা মন্ত্রমুগ্ধ ছিলেন শিশু থেকে বৃদ্ধ সবাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories