রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নিজের রেশন ঈদ উপহার দিয়ে মানবিকতার পরিচয় দিলেন ঝিকরগাছার ওসি সুমন ভক্ত

ঝিকরগাছা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৫৪ বার

ভিক্ষুক মুক্ত ঝিকরগাছা উপজেলার পৌর বাজারের খুঁজে পাওয়া ২০ জন ভিক্ষুকদের মাঝে নিজের রেশন ঈদ উপহার হিসেবে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন যশোরের ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত। সরকারি কর্মকর্তা হিসেবে নিজের প্রাপ্য ৩মাসের রেশন বিতরণ করেছেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চিরন্তনবাণী “ধর্ম যার যার উৎসব সবার”। যার জন্য অসহায়, দুস্থ, অবহেলিত পরিবারের সদস্যরা বাজারের ভিক্ষা করতে দেখে আমার সহধর্মিণীর সাথে একান্ত পরামর্শে আমার নিজের ৩মাসের জমানো রেশন ঈদ উপহার হিসেবে তাদেরকে দিতে পেরে আমি খুব আনন্দিত। রেশন হতে প্রাপ্ত চাল, ডাল, তেল, চিনি এবং ময়দার পরিবর্তে সংগৃহীত দুধ ও সেমাই দ্বারা কর্মহীন, শারীরিক ও আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে আপ্যায়ন করার সুযোগ পেয়ে আমরা গর্বিত। ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার এই কাজে সহযোগিতা করেছে, আমার সেই সকল সহকর্মীদের। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কাজের উৎসাহ দাতা ও সার্বিক সহযোগিতাকারী আমার অর্ধাঙ্গিনীকে। সচেতন মহলের নিকট আমার দাবী আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এসময় তার সফর সঙ্গী ছিলেন সহধর্মিণী রাখি বিশ্বাস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories