সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পটিয়ায় আ.লীগ নেতাকে মারধর, পুত্রসহ চেয়ারম্যান গ্রেফতার

পটিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১ মে, ২০২২
  • ৩৩০ বার

পটিয়ার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান বি এম জসিম (৫৫) ও তার ছেলে মুশফিক উদ্দিন ওয়াসি (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩০ এপ্রিল) ভোরে হাইদগাঁও ইউনিয়নের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম।

গাউছিয়া কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলের ব্যানারে নাম না থাকায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে গত শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে রাস্তার পাশে গাছের সঙ্গে বেঁধে বেদম মারধর করা হয়। হাত পিছমোড়া করে বাঁধা, পরনে জামা নেই, রক্তাক্ত জিতেন গুহ’র এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে ।

শুক্রবার রাতে নির্যাতিত এই আওয়ামীলীগ নেতার ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে ৭ জনের নাম এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে পটিয়া থানায় মামলা দায়ের করেন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন বি এম জসিম।

তাপস কান্তি গুহ জানান, তার ভাইয়ের মাথা ফেটে যাওয়ায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। এছাড়া দুই হাত ভেঙে গেছে, ডান পা জখম হয়েছে। তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর শনিবার (৩০ এপ্রিল) ভোরে হাইদগাঁও ইউনিয়নের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories