বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

টঙ্গীতে হত্যাসহ একাধিক মামলার আসামি জুয়েল শিকদার গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৪১ বার

টঙ্গীতে হত্যা, অস্ত্র এবং মাদক মামলাসহ একাধিক মামলার আসামি জুয়েল শিকদার (২৭) কে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। সোমবার গভীর রাতে টঙ্গীর দত্তপাড়াস্থ হাজী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার বিকেলে তাকে গাজীপুর বিজ্ঞ মহানগর হাকিম আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল শিকদার মাদারীপুর জেলার শিবচর থানার ঢালী কান্দী গ্রামের মৃত লতিফ শিকদারের ছেলে।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, গত ৮ এপ্রিল বিকেলে জুয়েল শিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আউচপাড়া সফিউদ্দিন রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরীর বাড়ীতে অস্ত্রের মহড়া দিয়ে হামলা চালায়। এ সময় নোমান নামে এক যুবককে কুপিয়ে গুরতর আহত করে জুয়েল এবং তার সহযোগী সন্ত্রাসীরা। পার্শ্ববর্তী বাড়ির সিসি টিভির ফুটেজে পিস্তল ও দেশীয় অস্ত্র হাতে তাদের দেখা যায়। ওই ঘটনায় ৯ এপ্রিল নোমানের বাবা বাদী হয়ে জুয়েল শিকদারসহ ১৯ জনের নাম উল্লেখ করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন।
মামলা রজু র পর সোমবার দিবাগত রাত ২ টায় দত্তপাড়া হাজী মার্কেট এলাকার স্বেচ্ছাসেবক লীগ কর্মী সজল সরকারের অফিসের ভেতর থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।
টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, জুয়েল টঙ্গীর চিহ্নিত মাদক ব্যবসায়ী। ২০১৬ সালে মাদক ব্যবসার জেরে দত্তপাড়ার প্রবাসী দুই ভাইকে কুপিয়ে হত্যা করে জুয়েল ও তার সহযোগীরা। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, মারামারিসহ বিভিন্ন থানায় এক প্রায় ডজন খানেক মামলা রয়েছে। সেগুলো তথ্য সংগ্রহ চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories