বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

রাজস্থানের রোমাঞ্চকর জয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১২০ বার

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে জস বাটলারের রেকর্ড সেঞ্চুরির সুবাদে এবারের আইপিএল আসরের সর্বোচ্চ ২১৭ রানের সংগ্রহ দাঁড় করেছিল রাজস্থান। জবাব দিতে নেমে জয়ের পথেই ছুটছিল কলকাতা। কিন্তু ইয়ুজভেন্দ্র চাহালের হ্যাটট্রিকসহ ৪ উইকেটের এক ওভারে বদলে যায় চিত্রনাট্য।তবে ঠিক পরের ওভারেই ২০ রান নিয়ে ফের কলকাতার আশা জাগান উমেশ যাদব। শেষ পর্যন্ত আর পারেননি উমেশ। ইনিংসের ২ বল বাকি থাকতে কলকাতা অলআউট হয়েছে ২১০ রানে। নাটকীয়তায় ভরপুর ম্যাচটি ৭ রানে জিতে নিয়েছে আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

আইপিএল ইতিহাসের ২১৮ বা তার বেশি লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড মাত্র দুইটি। তাই জয় পেতে ইতিহাস গড়তে হতো কলকাতাকে। কিন্তু সে লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলেই রানআউট হয়ে যান সুনিল নারিন। কোনো বল না খেলেই সাজঘরে ফিরতে হয় তাকে।এরপর রাজস্থানের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেন কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও অসি ওপেনার অ্যারন ফিঞ্চ। এ দুজনের জুটিতে মাত্র ৮.৫ ওভারে আসে ১০৭ রান। ইনিংসের নবম ওভারের শেষ দলীয় ১০৭ রানের মাথায় আউট হওয়ার আগে মাত্র ২৮ বলে ৫৮ রানের ঝড় তুলে যান ফিঞ্চ।এরপর নিতিশ রানার সঙ্গে তিন ওভারে আরও ৪১ রান যোগ করেন শ্রেয়াস। চাহালের পাঁচ শিকারের প্রথমটিতে পরিণত হয়ে নিতিশ আউট হন ১১ বলে ১৮ রান করে। পরের ওভারে সাজঘরের পথ ধরেন আন্দ্রে রাসেল। স্বদেশি নারিনের মতো তিনিও রানের খাতা খুলতে পারেননি।অপরপ্রান্তে টপাটপ উইকেট পড়লেও রণে ক্ষান্ত দিতে রাজি ছিলেন না কলকাতার অধিনায়ক। মাত্র ৩২ বলে ফিফটি তুলে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন জয়ের পথে। ইনিংসের ১৬ ওভারের মধ্যে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৭৮ রান করে ফেলে কলকাতা। ফলে শেষ ৪ ওভারে বাকি থাকে মাত্র ৪০ রান।

ঠিক তখনই দেখা যায় চাহালের ভেলকি। রান থামানোর পাশাপাশি উইকেট নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বোলিংয়ে আনা হয় চাহালকে। অথচ তিনি নিজের প্রথম ৩ ওভারে দিয়ে ফেলেছিলেন ৩৮ রান। ফলে রাজস্থানের জন্য বড় এক জুয়াই ছিল এই ওভারটি।সেই জুয়ায় একশতে একশ নম্বরই তুলে নিয়েছেন চাহাল। তিনি ওভারের প্রথম বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন দুই ওভার আগে উইকেটে আসা ভেংকটেশ আইয়ারকে। পরের দুই দেন একটি সিঙ্গেল ও একটি ওয়াইড।পরে ওভারের চতুর্থ বলে নেন ইনিংসের সবচেয়ে বড় উইকেটটি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে ৮৫ রান নিয়ে খেলতে থাকা কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার আউট হন লেগ বিফোর উইকেটে। পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন শিভাম মাভি।ওভারের পাঁচ বলে মাত্র দুই রান দিয়ে ৩ উইকেট নিয়ে তখন আকাশে উড়ছেন চাহাল। তবু বাকি ছিল আরও চমকের। হ্যাটট্রিক বলে তিনি প্যাট কামিন্সকে কট বিহাইন্ড করেই মাতেন উন্মাতাল উদযাপনে। মাত্র দুই রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচটি রাজস্থানের দিকে এনে দেন চাহাল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories