শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

সাবেক ক্রিকেটার সামি আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৪২ বার

জাতীয় দলের সাবেক ক্রিকেটার সামিউর রহমান সামি আর নেই। রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন ছেলে রোহান। সামি ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। 

বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে খেলা সামি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আম্পায়ার ও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন।দীর্ঘদিন অসুস্থ থাকা সামি স্বাভাবিক চলাফেরা ও করতে পারছিলেন না। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ইবনে সিনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। সামিউর রহমান সামি হার্ট অ্যাটাক, স্ট্রোক জনিত জটিলায়ও ভুগছিলেন।সামিউর রহমান সামি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। প্রখ্যাত ক্রীড়া পরিবারের অন্যতম সদস্য ছিলেন তিনি। আইসিসি ট্রফিতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ইউসুফ রহমান বাবুর ছোট ভাই সামি। তাদের বড় ভাই জিল্লুর রহমান সত্তর ও আশির দশকে ঢাকাই বাস্কেটবলের নামি তারকা।’৭০ ও ’৮০-এর দশকে  ইউসুফ বাবু আর সামিউর রহমান সামি দুই ভাই একসঙ্গে আইসিসি ট্রফি খেলেছেন বাংলাদেশের হয়ে।
১৯৮৬ সালে শ্রীলঙ্কার মাটিতে সর্বপ্রথম এশিয়া কাপে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে একদিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। সামিউর রহমান সামি ওই দুই ম্যাচেই বাংলাদেশের বোলিং উদ্বোধন করেন।

ঢাকাই ক্লাব ক্রিকেট মোহামেডান, আবাহনী, আজাদ বয়েজ ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে দীর্ঘ প্রায় ২০ বছর সুনামের সঙ্গে খেলেছেন সামি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories