বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত-১

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৮৫ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পাগলা বোয়ালিয়া এলাকায় বাস চাপায় অটোরিকশা ভ্যানের ১ যাত্রী নিহত এবং ২ জন আহত হয়েছে। নিহত বাবু হোসেন উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজশাহী থেকে পাবনাগামী তামিম এক্সপ্রেস বাস উপজেলার বগুড়া-পাবনা মহাসড়কের পাগলা কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় একটি যাত্রীবাহী অটো রিকশাভ্যানকে চাপা দেয়। পরবর্তীতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানের ১ জন নিহত ও ২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories