বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা সফল হবে না : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ২০৬ বার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি ঘটনা দেখলাম। প্রত্যেকটিতেই দেখা যাচ্ছে পূর্বপরিকল্পিতভাবে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক চেহারা দেওয়ারও চেষ্টা করছে তারা। এই চেষ্টাগুলো কোনোভাবেই সফল হবে না।আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, একবার দ্রব্যমূল্য নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির খুব চেষ্টা করলো, সেটাও যখন নিয়ন্ত্রণে, একেকবার নানা ইস্যু নিয়ে নামতে চেষ্টা করে এসব মহল। ঠিক একইভাবে এখন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিছু ঘটনা ঘটাচ্ছে, যেগুলোতে তারা আবার সাম্প্রদায়িক চেহারা দেওয়ারও চেষ্টা করছে।তিনি বলেন, দেশের মানুষ যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আমাদের শিক্ষকদের প্রতি তাদের সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে। শিক্ষকদেরও সজাগ দৃষ্টি রাখার জন্য বলেছি। কোথাও যদি দেখা যায়, কোনও শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories