রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১১২ বার

ঈদুল ফিতর সামনে রেখে এবার আগাশী ২৩ এপ্রিল থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। কাউন্টারের পাশাপাশি প্রতিবছরের ন্যায় এ বছর অনলাইনেও টিকিট পাওয়া যাবে। 
সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ রেলওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল বিক্রি হবে ২৭ এপ্রিলের টিকিট। ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল পাওয়া যাবে ১ মের টিকিট। 
চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে ৩ মে হবে ঈদ। এক্ষেত্রে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকিট।
আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে থেকে। সেদিনের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ১ মে। ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না।
রেলওয়ে আরও জানিয়েছে, এবার যাত্রী পরিবহণ সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।
যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories