মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১০৭ বার

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে ট্রেনের ধাক্কায় অটো‌রিকশাতে থাকা বাবা-মে‌য়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার হা‌তিয়ার ঢাকা-উত্তর ও দ‌ক্ষিণাঞ্চল রেললাইনের অর‌ক্ষিত রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

মৃত তিন জন হলেন- ঘাটাইল উপ‌জেলার কদমতলীর গারট্ট গ্রা‌মের হা‌মিদ মিয়া (৫৫) ও তার মেয়ে তাহ‌মিনা (২৫) এবং তাহমিনার ১৪ মাস বয়সী ছেলে তাওহীদ।বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপু‌রে ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা জামালপুরগামী  জামালপুর এক্স‌প্রেস ট্রেন‌টির বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশ‌নে যা‌চ্ছিল। এ সময় রেললাইনের হা‌তিয়ার অর‌ক্ষিত রেলক্রসিং দি‌য়ে এক‌টি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হ‌য়। আহত একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। দুই জন ঘটনাস্থলে অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories