মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

তত্ত্বাবধায়ক সরকারে প্রতি জাতীয় পার্টির আস্থা নেই : জি এম কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৮৪ বার

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি জাতীয় পার্টির আস্থা নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, যতবার তত্ত্বাবধায়ক সরকার হয়েছে ততবারই জাতীয় পার্টির প্রতি অবিচার হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের নিরপেক্ষ ও সাহসী হতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি পেশি শক্তি ও টাকার প্রভাবে নির্বাচন ব্যবস্থা নষ্ট করে দিয়েছে।

শনিবার (৯ এপ্রিল) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। 

জি এম কাদের বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার কারণে রাজনীতিতে সৎ ও নীতিবান মানুষ ভালো করছে না।

সাধারণ মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, দুঃখের বিষয় হচ্ছে সরকার এ বাস্তবতা অস্বীকার করছে। দ্রব্যমূল্য বেড়ে গেছে, পাশাপাশি মানুষের আয় কমে গেছে। ফলে ক্রয় ক্ষমতা কমে গেছে সাধারণ মানুষের। এমন বাস্তবতা মোকাবিলায় সকল রাজনৈতিক দলের সহায়তায় করণীয় ঠিক করা জরুরি হয়ে পড়েছে। এজন্য সরকারকেই উদ্যোগী হয়ে ডাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। 

জি এম কাদের আরও বলেন, আমদানি ব্যায় বেড়েছে ১০০ বিলিয়ন ডলার। যা কখনোই ৬০ বিলিয়ন ডলারের বেশি ছিল না। তাই ৪০ বিলিয়ন ডলার ব্যয় বাড়ার কারণে আমাদের রিজার্ভ কমতে থাকবে। এভাবে রিজার্ভ কমতে থাকলে শ্রীলংকার মতো দেউলিয়া হতে পারে বাংলাদেশের অর্থনীতি।

তিনি বলেন, বৈদেশিক ঋণের ওপর ভিত্তি করে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সবগুলো মেগা প্রকল্প বাস্তবায়ন করা জরুরি ছিলো বলে মনে হয় না। ঋণের বোঝার কারণেও আমাদের রিজার্ভ কমে যেতে পারে। 

জাতীয় ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি শাহ ইমরান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মো. রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories