বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

ঈদে লঞ্চের টিকিট কাটতে লাগবে এনআইডি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ১১২ বার

আসন্ন ঈদুল ফিতরে লঞ্চের টিকিট কাটতে যাত্রীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি জমা দিতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।আজ রবিবার (১০ এপ্রিল) সচিবালয়ে ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা’ শীর্ষক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত আমাদের জন্য না, যাত্রীদের নিরাপত্তার জন্য। এর আরেকটি কারণ আছে। ইতোমধ্যে লঞ্চের কেবিনের মধ্যে দুর্ভাগ্যজনক কয়েকটি ঘটনা ঘটেছে। সেগুলো তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিপদের মধ্যে পড়ে যায়। কাজেই আমরা নিশ্চিত হতে চাই, কোন যাত্রী কোন লঞ্চে পারাপার হচ্ছে। স্প্রিড বোর্ড রাতের বেলা চলবে না এবং দিনের বেলায় বালুবাহী নৌযান চলবে না জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সবাই সমন্বয় করে যাত্রীসেবা নিশ্চিত করতে চাই। শতভাগ নিশ্চিত করতে চেষ্টা করবো। বাকিটা পরিবেশ এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে। যাত্রীদের কাছে আমাদের আবেদন, তারা যেন আমাদের নির্দেশনাগুলো অনুসরণ করেন। অপরিকল্পিতভাবে তারা যাতে ঈদযাত্রা না করে, এটা আমাদের অনুরোধ যাত্রীদের প্রতি, বলেন নৌ প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনেকক্ষেত্রে লঞ্চে কম ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী তুলে ফেলেন। এতে ওই লঞ্চ ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই লঞ্চে নির্ধারিত ভাড়াই নিতে হবে।মাওয়া-কাওরাকান্দি নৌরুটে ২৪ ঘণ্টা লঞ্চ চলবে কী না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যাত্রীর চাপ থাকলে সার্বক্ষণিক লঞ্চ চলবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories