মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

প্রতিটি থানার সার্ভিস ডেস্ক কঠোর নজরদারিতে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৮৩ বার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হবে। সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা, রেঞ্জ ও পুলিশ সদর দপ্তর পর্যায়ক্রমে মনিটরিং করবে।আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ডেস্ক পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। ডেস্ক কর্মকর্তা থানায় আসা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০২০ সালে এ সার্ভিস ডেস্ক পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এখন পর্যন্ত এখান থেকে এক লাখ ৮১ হাজার ৪৭৬ জন নারী, ৩২ হাজার ২৮৬ জন শিশু, এক লাখ ৩৮ হাজার ৩২৫ জন পুরুষ ও ১১ হাজার ৮১ জন প্রতিবন্ধীসহ মোট তিন লাখ ৬৩ হাজার ১৬৮ জনকে সেবা দেওয়া হয়েছে।তিনি বলেন, শিশু সেবা প্রার্থীর জন্য হাইকোর্টের নির্দেশনা ও শিশু আইন-২০১৩ যথাযথভাবে অনুসরণ করা হবে। প্রতিবন্ধী সেবা প্রার্থীর ক্ষেত্রে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন-২০১৩ অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। জিডি অথবা মামলা লিপিবদ্ধ হলে নিবিড়ভাবে তা তদারকি করা হবে।‘গৃহ নির্মাণ’ প্রকল্পের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, বাংলাদেশের একজনও গৃহহীন থাকবে না। এই লক্ষ পূরণে সরকার ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্প গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি থানায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প পুলিশ গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় দেশের ৫১৯টি থানায় ৫২০টি বাড়ি নির্মাণ করা হয়েছে।তিনি বলেন, মুজিববর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ দেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক চালুর মাধ্যমে দেশের জনগণের কল্যাণের জন্য আরেকটি উদ্যোগ নিয়েছে। পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সার্ভিস ডেস্ক স্থাপনে শেষ করেছে।অনুষ্ঠানে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স, পীরগঞ্জ থানা ও মাগুরা সদর থানা সরাসরি এই অনুষ্ঠানে ছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories