বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

প্রাচ্যের শিক্ষা দর্শনেও আছে অপরিমেয় শক্তি -উপাচার্য ড. মশিউর রহমান

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৯৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘প্রাচ্যের শিক্ষা দর্শনে রয়েছে অপরিমেয় সামাজিক শক্তি। ওরিয়েন্টাল এডুকেশন, রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধুকে ধারণ করতে পারলেই আমাদের শিক্ষার মূল ধারায় আমরা যুক্ত থাকতে পারবো। যেমন করে রবীন্দ্রনাথ স্ট্রাকচার এডুকেশনে কী পেতেন জানি না। তবে তিনি পৃথিবীর জন্য অপরিমেয় সুধা রেখে গেছেন, ওরিয়েন্টাল এডুকেশনের যে শক্তি সেটিতে তা প্রতিফলিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) আইইবির কম্পিউটার কৌশল বিভাগ আয়োজিত ‘ফিউচার অব এডুকেশন ইন বাংলাদেশ পারসপেকটিভ’ শীর্ষক সেমিনারে সম্মানিত আলোচকের বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।

উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘চতুর্থ শ্রেণির কর্মচারীর আন্দোলনের কারণে বঙ্গবন্ধুর ছাত্রত্ব বাতিল হয়েছিল। স্ট্রাকচার এডুকেশনের ফলে এটি হয়েছে। অথচ আনস্ট্রাকচার এডুকেশন বঙ্গবন্ধুকে জাতি-রাষ্ট্র সৃষ্টির মহানায়ক বানিয়েছে। এ কারণে প্রশ্ন হচ্ছে আমরা কোথায় যাবো স্ট্রাকচার এডুকেশনে নাকি আনস্ট্রাকচার এডুকেশনে। যদি আনস্ট্রাকচার এডুকেশনে যাই তাহলে প্রযুক্তির সঙ্গে মানবিকতা অপরিহার্য।’

চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে উপাচার্য বলেন, ‘বর্তমান সময়ে চতুর্থ শিল্প বিপ্লব প্রয়োজন। কিন্তু আমার প্রশ্ন জাগে সব বিপ্লব অপরিহার্য ছিল সেটি যেমন যৌক্তিক। একইসঙ্গে আমরা কী মনে করি না, প্রতিটি শিল্পবিপ্লব ক্যাপিটালিজম, এক ধরনের বাজারের আধিপত্য ও রিচ সোসাইটি তৈরি করছে? প্রযুক্তির আবশ্যকতা যেমন আছে। এটিও বুঝতে হবে যে, প্রযুক্তি একইসঙ্গে বাজার এবং ঝুঁকিপূর্ণ সমাজ তৈরি করছে কিনা। যদি প্রযুক্তি রিস্ক সোসাইটি তৈরি করে তাহলে প্রযুক্তি এবং বাজার এর মধ্যে আমরা আটকে যাচ্ছি কিনা সেটি ভেবে দেখতে হবে।’ উপাচার্য আরও বলেন, ‘সব বিচেনায় বাংলাদেশ নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সঠিক পথে হাঁটছে। আমরা যদি বারবার বঙ্গবন্ধু, রবীন্দ্রনাথ এবং নজরুলের কাছে ফিরে যাই তাহলে এডুকেশনের মূল যে ধারা সেটি খুঁজে পবো।’

সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুনাজ আহমেদ নূর। সম্মানিত আলোচক ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম. হাবিবুর রহমান, সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির কম্পিউটার কৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তমিজ উদ্দীন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সঞ্জয় কুমার নাথ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories