বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

সিলেটে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১০৬ বার

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) দুই কর্মকর্তার অপসারণের দাবিতে রোববার (১০ এপ্রিল) থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, বিআরটিএ’র সহকারী পরিচালক সানাউল হক এবং রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র দেন না। তারা চালকের ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে দেন না। আবার ঘুষ দিলে দালালের মাধ্যমে ঠিকই দ্রুত লাইসেন্স সরবরাহ করেন। আমরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছি, কিন্তু সেই দাবি পূরণ করা হয়নি।  তাই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।বিআরটিএ কর্মকর্তা মো. সানাউল হক দুর্নীতির বিষয়টি অস্বীকার করে বলেন, তারা আমার নামে মিথ্যাচার করে ধর্মঘট ডেকেছেন।  মঙ্গলবার (৫ এপ্রিল) শ্রমিক সংগঠনের সভাপতি ময়নুল ইসলামের ছোট ভাই অন্য আরেকজনের সিএনজি অটোরিকশার মালিকানা বদল সংক্রান্ত কাজে বিআরটিএ কার্যালয়ে এসেছিলেন। সেখানে বিক্রির রসিদসহ কিছু জায়গায় আগের মালিককে স্বাক্ষর করতে হয়।  সেখানে দুই জায়গায় দুই ধরনের স্বাক্ষর পাওয়া যায়। এ নিয়ে কথা বললে সভাপতির ছোট ভাই আমার ওপর ক্ষিপ্ত হন। অসামঞ্জস্যপূর্ণ স্বাক্ষরের ব্যাপারে বিআরটিএর নিয়মকানুন সম্পর্কে আমরা তাদের অবহিত করি। তারা অন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ধর্মঘট ডেকেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories