বিএনপির কোন নেতৃত্ব নেই বলে এখন জাতীয় সরকারের ধুয়া তুলছে এমন মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জনগণ যদি জানতে চায়, তাদের নেতা কে? এই ভয়ে এখন বিএনপি জাতীয় সরকারের দাবি তুলছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আগামী নির্বাচন নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ আরও বলেন, বিএনপির অপপ্রচারের কারণেই র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, মিথ্যাচার করে বেশি দূর যাওয়া যায় না। যে কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরে দেয়া চিঠিতে বলেছেন, বাংলাদেশে অসামান্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশকে যদি কেউ শ্রীলঙ্কা বা পাকিস্তান ভাবে, তাহলে তারা বিরাট ভুল করবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ এখন গোটা বিশ্বের উন্নয়নের রোল মডেল।
Leave a Reply