মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

মিথ্যা মামলা দিয়ে নতুন খেলা শুরু করেছে সরকার : ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১০১ বার

সমস্ত বিরোধী দলকে আটক করে, মিথ্যা মামলা দিয়ে তারা (আওয়ামী লীগ সরকার) একতরফাভাবে নির্বাচন করে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শনিবার (৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, আজকে নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা নতুন খেলা শুরু করেছে। নির্বাচনী নির্বাচনী খেলা করে ক্ষমতাসীনরা, নির্বাচনী বৈতরণী পার হতে চায় তারা।
 
‘চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইশরাক হোসেনের গ্রেফতারের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শ্রমিক দলের নেতাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, কারণ তারা প্রতিবাদ করেছে। আজকে এই মিথ্যা মামলা দিয়ে আবার তারা শুরু করেছে নতুন খেলা। সামনে নির্বাচনের ঢোল বাজচ্ছে, এই নির্বাচনে আবার সেই ঢোল।

৬২ বছরের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া এখন হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কেন হাসপাতালগুলোতে আসছে এত রোগী? কারণ, এই ঢাকা শহরের প্রত্যেকটি ট্যাপের পানি দূষিত। লাইনের পানি দুর্গন্ধ এবং ব্যাকটেরিয়া দিয়ে বোঝাই। যার ফলে আজকে প্রতিদিন ১ হাজার ৪ শ’ থেকে ১ হাজার ৫ শ’ লোকের মতো ডায়রিয়া হচ্ছে।
 
মূল্যবৃদ্ধির পিছনে বিএনপির কারসাজি আছে- তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যা কিছু ঘটে তার পিছনে নাকি বিএনপি! বিএনপি যদি সব কিছু ঘটাতে পারে তাহলে আপনারা ক্ষমতায় আছেন কেন? ক্ষমতা ছেড়ে দেন। বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দেন। দেখেন, আমরা দেশ চালাতে পারি কি না।

ফখরুল বলেন, আজকে ন্যূনতম মানুষের যেটা প্রয়োজন চাল, ডাল, তেল ও লবণ- এগুলো দাম আর আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। কী দুর্ভাগ্য আমাদের, এই আওয়ামী লীগের সরকার আজকে শ্রমিক, কৃষক এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ তারা আজকে আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কেনার কোনো সুযোগ সৃষ্টি করতে দিতে পারছে না।

নেতাকর্মীদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে হলে, এই ভয়াবহ দানবীয় সরকারকে সরাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories