সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ কাশফুলের শুভ্রতায় শরতের সাজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রংপুরে প্রিপেইড মিটার অপসারণ ও ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবি কিশোরগঞ্জের ইটনায় জলমহল দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ পঞ্চগড়ে চিকিৎসক ও জনবল সংকটে আটোয়ারী হাসপাতালের সেবা ব্যাহত ফরিদপুরে চুরি হওয়া কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪ রাজধানীর রাড্ডায় হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার সারা দেশে হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ

গ্রানাডাকে উড়িয়ে দুই নম্বরে সেভিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৬৫ বার

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় গ্রানাডাকে ৪-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে সেভিয়া। ২-২ সমতার পর ম্যাচের যোগকরা সময়ে আরও দুই গোল দিয়ে উৎসবে মাতে লাপোর্তেগুয়ের দল।শুক্রবার রাতে সানচেজ পিজজুয়ানে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৩ মিনিটে গ্রানাডাকে লিড এনে দেন ডারউইন মাচিস। 

নয় মিনিট পর ডিয়াগো কার্লোসের দুর্দান্ত গোলে সমতায় ফেরে সেভিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোস। এরপর ৮৮তম মিনিটে ভিক্টর দিয়াজের গোলে সমতায় ফেরে সফরকারীরা। তবে নির্ধারিত সময় শেষে যোগকরা সময়ে রাফা মির ও আলেজান্দ্রো গোমেজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুয়েন লাপোর্তেগুয়ের দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories