মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর ইঞ্জিন বিকল হয়ে অচল হয়ে পড়া বোটসহ ২৯ জনকে নিরাপদে উদ্ধার করেছে কোস্ট গার্ড রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে ট্রাক চালক নিহত, আহত হেলপার বিশ্বের যেকোনও স্থানে তাৎক্ষণিক পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক

শাশুড়ি হারালেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১০১ বার

জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে হার মানলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি ও উম্মে আহমেদ শিশিরের মা।শুক্রবার (৮ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি।জানা গেছে, আজ গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তবে সাকিব যুক্তরাষ্ট্রে থাকায় দেশে আসতে পারছেন না। সেখানে মেয়েকে একা রেখে দেশে আসা সম্ভব নয় তার।এর আগে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালে পরিবারের পাঁচ সদস্যের অসুস্থতার খবর পান সাকিব। তার মা, ছেলে, দুই মেয়ে ও শাশুড়ি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করেই দেশে ফিরে আসেন সাকিব।গত ১ এপ্রিল, বড় মেয়ে আলাইনা হাসানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান সাকিব। মেয়ের স্কুল খুলে যাওয়ায় তাকে নিয়েই দেশ ছাড়েন সাকিব।অন্যদিকে মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে দেশেই থেকে যান সাকিবের স্ত্রী উম্মে শিশির আল হাসান। ছেলে ও ছোট মেয়েকে নিয়ে দেশে ছিলেন তিনি।

২০২০ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে মারা যান সাকিবের শ্বশুর মুমতাজ আহমেদ। তখন দেশে ছিলেন সাকিব। অসুস্থ শ্বশুরকে দেখতে যুক্তরাষ্ট্রে গেলেও শেষ দেখা দেখতে পারেননি তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories