রাজধানীর বাজারগুলোতে ধারাবাহিকভাবে কমতে থাকা পেঁয়াজের দাম গেল এক সপ্তাহে আরও হ্রাস পেয়েছে। বর্তমানে খুচরা বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এবার পেঁয়াজের মতো কমতে শুরু করেছে সজনের ডাটা ও সোনালি মুরগির দামও।
কিন্তু পেঁয়াজ, সজনের ডাটা, সোনালি মুরগির দাম কিছুটা কমলেও রোজার প্রভাবে চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন ও শসা। বর্তমানে বেগুনের কেজি ১০০ টাকা পর্যন্ত উঠে গেছে। আর শসার কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। এর সঙ্গে দাম বেড়েছে ইলিশ ও রুই মাছের।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ খুচরা ব্যবসায়ী দেশি পেঁয়াজ ২৫ টাকা কেজিতে বিক্রি করছেন। কোনো কোনো ব্যবসায়ী ৩০ টাকা কেজিতেও পেঁয়াজ বিক্রি করছেন বলে খবর পাওয়া গেছে। আর পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের কেজি ২০-২২ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের কোনো সংকট নেই। পেঁয়াজের আমদানিও অনেক বেশি। তাই দামও অনেকটা কমেছে। এখন এক পাল্লা (পাঁচ কেজি) পেঁয়াজ একশ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম হয়তো আর কমবে না। তবে এ দাম আরও কিছুদিন বজায় থাকবে।
এবারই প্রথম রোজায় পেঁয়াজের দাম কমতে দেখছি। অন্যান্য পণ্যের দাম তো অনেক বেশি। অন্যান্য পণ্যের দাম কমলে ক্রেতা সাধারণ আরও বেশি স্বস্তি পেতাে।
Leave a Reply