বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

২৫ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৫০০ বার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। আক্রান্তের সংখ্যা কমেছে। মৃত্যুর সংখ্যাও প্রায় শূন্যের কোঠায়। দেশে ২৫ কোটি ডোজ করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। একদিনে ১ কোটি ডোজ করোনা টিকা দিয়ে বিশ্বে নজির সৃষ্টি করেছে।আজ শনিবার (৯ এপ্রিল) সকালে হাসপাতালটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যদানকালে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

বাংলাদেশে করোনার ভ্যাকসিন ব্যবস্থাপনা পদ্ধতি একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের হাসপাতালগুলোর সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার কাজ বাস্তবায়ন করা হবে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চালু হতে যাচ্ছে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট। খুব শিগগিরই এ ইউনিটের উদ্বোধন হবে নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিট চালু করতে ইতিমধ্যে সবপ্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু বাকী রয়েছে এই ইউনিটের জন্য একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়োগ। দ্রুততম সময়ের মধ্যে সেটাও সম্পন্ন হবে। ইতিমধ্যে হাসপাতালে এমআরআই মেশিন স্থাপন করা হয়েছে। নবজাতক শিশুদের বিশেষ পরিচর্যা ইউনিটের পাশাপাশি এমআরআই ইউনিটও উদ্বোধন করা হবে।তিনি বলেন, হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়রিয়া ইউনিটকে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এ ছাড়া হাসপাতালে কর্তব্যরত ২২৮ জন নার্সের জন্য আবাসন তৈরি এবং চিকিৎসক, নার্সসহ বিভিন্ন শূন্য পদগুলো দ্রুত পূরণ করা হবে।সর্বশেষ ২০১৭ সালে হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা উন্নয়ন কমিটির মাসিকসভা অনুষ্ঠিত হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories