বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

যশোরে সাড়ে ১৩ হাজার কৃষক বীজ ও সার পাচ্ছেন

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬০ বার

জেলার ৮টি উপজেলায় আউশ ধান চাষে প্রণোদনা হিসেবে বীজ ও সার পাচ্ছেন ১৩ হাজার ৫০০ কৃষক। প্রণোদনা হিসেবে তাদের  দেয়া হচ্ছে ১ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৮০০ টাকার বীজ ও সার।জানা গেছে, ইতোমধ্যে এ প্রণোদনা বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক কৃষককে  দেয়া হচ্ছে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, আউশ মওসুমকে সামনে  রেখে কৃষি বিভাগ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রণোদনা দেয়া শুরু করেছে।  জেলার সদর উপজেলায় ১ হাজার ৮২০কৃষককে, শার্শা উপজেলায় ১ হাজার ৯০০ কৃষককে, ঝিকরগাছা উপজেলায় ১ হাজার ৭৮০ কৃষককে,  চৌগাছা উপজেলায় ১ হাজার ৭০০ কৃষককে, অভয়নগর উপজেলায় ১ হাজার ২০০ কৃষককে, বাঘারপাড়া উপজেলায় ১ হাজার ৩০০ কৃষককে, মণিরামপুর উপজেলায় ২ হাজার ৬০০ কৃষককে এবং  কেশবপুর উপজেলায় ১ হাজার ২০০ কৃষককে এ  প্রণোদনা দেয়া হচ্ছে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা  শেখ সাজ্জাদ  হোসেন জানান, প্রণোদনা  পেয়ে কৃষক আউশ আবাদে আগ্রহী হবেন। যারা নিয়মিত আউশের আবাদ করেন তাদেরই প্রণোদনার বীজ ও সার  দেয়া হয়েছে।  প্রণোদনা হিসেবে ব্রি-ধান-৪৮ জাতের বীজ  দেয়া হয়েছে। প্রণোদনা হিসেবে দেয়া ৫ কেজি বীজ দিয়ে এক বিঘা জমিতে  রোপণ করা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories