বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আবু দাউদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৮৮ বার

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মাঘুরালী আহ্ছানিয়া মিশনের সভাপতি ও মাঘুরালী গ্রামের মরহুম মোহর আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ আবু দাউদের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে কালিগঞ্জ থানার এসআই সিদ্দিকের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ কে গার্ড অব অনার প্রদান করে। 

এ সময় কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ্জামান বাপ্পী, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বাদ মাগরিব ইফতার মাঠে জানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় নিজস্ববাসভবনে ইন্তেকাল করেন আবু দাউদ। তিনি স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories