বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৬৭ বার

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন।আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে মহাসড়কের নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত এ অচলাবস্থার সৃষ্টি হয়।

এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তীব্র যানজটে স্থবির ছিল এ রুটটি।হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে নলকা সেতু এলাকায় সৃষ্ট খানাখন্দের কারণে পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বিঘ্নিত হওয়ার ফলে যানজট সৃষ্টি হয়। মুহূর্তেই যানজট সারা মহাসড়কজুড়ে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে হাইওয়ে পুলিশ বিকল হওয়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। কিন্তু অতিরিক্ত গাড়ির চাপে যানজট লেগেই থাকে। সারারাত হাইওয়ে পুলিশ কাজ করার পর শুক্রবার ভোর থেকে থেমে থেমে চলছে যানবাহন।তিনি আরও বলেন, নলকা সেতুর পশ্চিমে বেশ কয়েকটি বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে। শুক্রবারই এই খানাখন্দগুলো সংস্কার করা হবে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories