শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

যশোহরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় ২ সহোদর খুন, আহত-১

যশোর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৬৯ বার

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে ইউনুছ আলী খান (৫৫) এবং আয়ূব আলী খান (৬০) নামে দুই সহোদর নিহত হয়েছেন। নিহতরা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের টেঙ্গুরপুর গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।
এ ঘটনায় আয়ূব আলী খানের ছেলে আসাদুজ্জামান খান রনিকে (৩০) গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর সর্দার ব্রিকসের বিপরীতে মুকুল হোসেনের চার দোকানের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিনমুজুরী ( কাজ) ঠিক করা নিয়ে প্রথমে ইউনুছ আলী খানের সাথে দোকানি মুকুলের কথা কাটাকাটি হয় এবং ইউনুসকে মুকুল, বিল্লাল ও বিপুল মারপিট করে। 
পরবর্তীতে ইউনুস খান বাড়িতে যেয়ে তাঁর ভাই আইয়ুব খান ও ভাতিজা আসাদুজ্জামান খানসহ মুকুলের দোকানে এসে তাঁর প্রতিবাদ করতে গেলে মুকুল তার ভাই বিপুল , বিল্লাল ও তাদের বাবা আফজাল খান মিলে ইউনুস খান ও তাঁর ভাই আইয়ুব খান এবং আসাদুজ্জামান খানকে গাছি দা ও বটি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে ইউনুস খান, আইয়ুব খান ও আসাদুজ্জামান খনন গুরুতর জখম হয়। 
তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ইউনুছ আলী খান এবং আয়ূব আলী খানকে মৃত ঘোষণা করেন এবং আসাদুজ্জামান খানকে গুরুতর মাথায় হাতে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করেন।
চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories