বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

বরিশালের গজারিয়া নদীতে ট্রলারডুবি, মা-মেয়ের লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১২১ বার

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাহিনূর বেগম (৫৫) ও তার মেয়ে নাছরিন বেগম (২৫)। তারা ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আট যাত্রী নিয়ে একটি খোলা বডির ট্রলার মেহেন্দিগঞ্জ মাঝেরচর থেকে দলিল খাজুরিয়া যাচ্ছিল। পথিমধ্যে গজারিয়া পৌঁছলে নদী উত্তাল থাকায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায় ট্রলারটি। 

ঘটনাস্থলের পাশেই নদীতে টহলে থাকা একটি কোস্টগার্ডের টিম এসে তাদের উদ্ধার করে। এ সময় ট্রলারের যাত্রী মা ও মেয়ের লাশ উদ্ধার করে কোস্টগার্ড।  এ ছাড়া চারজন জীবিত উদ্ধার হলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানান এ কর্মকর্তা।

তিনি আরও জানান, ট্রলারডুবিতে নিহত মা ও মেয়ের লাশ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ছাড়া জীবিত উদ্ধারকৃতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories