বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

হাওরের উদ্বেগ দূর করতে স্থায়ী প্রকল্পের পরিকল্পনা: পানিসম্পদ উপমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২২৯ বার

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, হাওরাঞ্চলের মানুষের উদ্বেগ দূর করতে ফসল রক্ষার জন্য স্থায়ী প্রকল্পের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত  দুটো প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা আছে। প্রতি বছর শত শত কোটি টাকা ব্যয় করে বাঁধ নির্মাণের পরও মানুষের আহাজারী শোনতে হচ্ছে। তাদের এই আহাজারি, উদ্বেগ, উৎকণ্ঠা দূর করতে স্থায়ী প্রকল্পের চিন্তা করছে সরকার। 

আজ বৃহস্পতিবার  সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।বেলা ২ টায় ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল হাওরের ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, সুনামগঞ্জ জেলার বোরো ফসল রক্ষার জন্ট ৫৩০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। তার মধ্যে ভেঙেছে ১৫০ মিটার। সেটার মধ্যে ৫০ মিটার মেরামত হয়েছে। বাকি একশ মিটারও মেরামত করা হবে। মন্ত্রী বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণের কোন পর্যায়ে কারো অনিয়ম, দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে কিছুতেই ছাড় দেওয়া হবে না। আগামীতে বাঁধ নির্মাণের পূর্বে কৃষকদের সম্পৃক্ত করতে গণ শুনানির বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামীমা আক্তার খানম এমপি, পাউবোর মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,পাউবোর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, সামসুদ্দোহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories