বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৪ জুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৯৭ বার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জুন থেকে শুরু হবে। এবারও দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুয়েটের একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। আগামী ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক মিজানুর রহমান।

তিনি জানান, আজকের সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সভায় কবে থেকে আবেদন শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories