শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

পরিবেশ দূষণে নতুন রোগের সৃষ্টি : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ১১০ বার

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিনিয়ত বিশ্বে পরিবেশ দূষিত হচ্ছে।  এতে নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। পরিবেশদূষণের কারণে ১৫-২০ শতাংশ মানসিক রোগী বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে পরিবেশ, পানি দূষিত হচ্ছে। দেশের পরিবেশ ভালো থাকলে কৃষি, পানি, স্বাস্থ্য ভালো থাকবে এবং চাপ কম থাকবে। এগুলো ভালো রাখতে হবে, তবেই আমরা ভালো থাকব।

জাহিদ মালেক বলেন, কলকারখানার গ্যাস ও যানবাহনের দূষিত ধোঁয়া পরিবেশ নষ্ট করছে। এতে ডায়রিয়া, কলেরা, চিকুনগুনিয়াসহ নানা নতুন-পুরোনো রোগ দেখা দিচ্ছে। দেশের অন্যান্য স্থানের চেয়ে ঢাকায় বায়ুদূষণ বেশি হচ্ছে। দেশে যে পরিমাণ বনাঞ্চল থাকার কথা, তা নেই। পরিবেশ ধ্বংসে বাংলাদেশের হাত না থাকলেও সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হয় মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বে প্রতিবছর ৬০ হাজার হেক্টর বন ধ্বংস হচ্ছে। পরিবেশ ধ্বংসে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ইউরোপের দেশগুলোর বড় ভূমিকা থাকলেও বাংলাদেশের মতো দেশগুলোকে প্রভাব মোকাবিলা করতে হয়।পানি সমস্যার কারণে ডায়রিয়া বাড়ছে জানিয়ে জাহিদ মালেক বলেন, পানি সমস্যার সমাধান করতে হবে। এর কারণে ডায়রিয়া, কলেরাসহ অন্যান্য রোগ বেড়েই চলেছে। ভেজাল খাদ্যের কারণে সংক্রামক ও অসংক্রামক রোগ বাড়ছে। তবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাও ভালো রাখতে হবে। দেশকে ভালো রাখতে হলে দেশের সম্পদ ঠিক রাখতে হবে। দেশের অন্যান্য উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের গড় আয়ু এখন ৭৩ বছর। ভ্যাকসিনেও আমরা অনেক ভালো করেছি, বিশ্বে অষ্টম হয়েছি। লক্ষ্যমাত্রার ৯৫ ভাগ মানুষকে টিকা দিয়েছি। ভালো কাজ করেছি বিধায় জিডিপি এখনো সাতে রয়েছে। পাশের শ্রীলঙ্কা এখন দেউলিয়া, তারা হয়তো ভালো ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু আমাদের খাদ্যে কোনো ঘাটতি নেই। ৪৫ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ রয়েছে। মাথাপিছু ঋণ অনেক দেশের তুলনায় কম রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories