শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

গাঁজা চাষের অভিযোগে নুরানি জামে মসজিদের স্ব-ঘোষিত মোতাওয়াল্লি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ১০৩ বার

টঙ্গীর বড়দেওড়া এলাকায় গাঁজা চাষের অভিযোগে আলাউদ্দিন (৭২) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকালে তিনি নিজেকে স্থানীয় নুরানি জামে মসজিদের মোতাওয়াল্লি পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

গ্রেফতার আলাউদ্দিনকে পরদিন দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, ওই এলাকার একটি নির্জন বাগানে আলাউদ্দিনসহ কয়েকজন মিলে গাঁজার চারা রোপণ করে তা থেকে দীর্ঘদিন যাবত গাঁজা সংগ্রহ করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার এসআই কায়সার হাসান ফারুকসহ একদল পুলিশ সোমবার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। এ সময় আলাউদ্দিন নিজেকে নুরানি জামে মসজিদের মোতাওয়াল্লি পরিচয় দিয়ে পুলিশের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এলাকার একাধিক লোকজন জানান, আলাউদ্দিন নিজেই নামাজ পড়েন না। তিনি আবার কিসের মোতাওয়াল্লি। এটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য তার চালাকি ছাড়া কিছু নয়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. শাহ আলম বলেন, থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে গ্রেফতার আলাউদ্দিনকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories