বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে শেখ হাসিনার সৈনিক হওয়ার আহবান শিক্ষার্থীদের-বিডিইউ উপাচার্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৬১ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সৈনিক হওয়ার আহবান জানিয়েছেন।

০৫ এপ্রিল,২০২২ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত মিট উইথ ভিসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর এ আহবান জানান।

অনুষ্ঠানে ফুল এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং শিক্ষা বিভাগ)ভর্তি কৃত শিক্ষার্থীদের বরণ করে নেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুনাজ আহমেদ নূর বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কথা বিবেচনা করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন সাবজেক্ট এবং কোর্সসমূহ ডিজাইন করা হয়েছে। এখানকার প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তির সাথে সাথে ইনস্টিটিউশনাল ই-মেইল প্রধান করা হয়,এই বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম  এল এম এসের মাধ্যমে পরিচালিত হচ্ছে যা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি,প্রতিটি শিক্ষার্থীকে জী-স্যুট  ফর এডুকেশন এবং Microsoft M365  A 3 সুবিধা প্রধান করা হয়েছে,শিক্ষার্থীদের সকল সেবা মাই বিডিইউ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রদান করা হয়। এই সুবিধাগুলো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি বাংলাদেশপ্রথম শুরু করেছে।

অনুষ্ঠানে মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের চতুর্থ শিল্প বিপ্লবের দক্ষতা অর্জনের আহবান জানিয়ে বলেন, ভবিষ্যতের শিক্ষা কিংবা চাকুরী কেমন হবে তা আমরা জানি না। তাই আমাদের এখন থেকে লার্ন আন-লার্ন এবং রি-লার্ন করতে হবে । সেজন্য প্রত্যেক শিক্ষার্থীর মেটাকগনিশন সংক্রান্ত জ্ঞান থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো.আশরাফ উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত)ফারজানা আক্তার, শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব)মোঃ আশরাফুজ্জামান বক্তব্য রাখেন।

এ সময় সিনিয়র সিস্টেম এনালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক সামছুদ্দীন আহমেদ-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories