বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশি অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে ১৩ বছরের কিশোরীর মৃত্যু মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিক ইউনিয়নের দাবি ৩১০০ জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার: আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল গাজীপুরের টঙ্গীতে জয় নামে এক যুবককে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন দিয়ে দুই বছর ধরে যাত্রী পারাপার বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার

ভারত যাত্রী গ্রহণ না করায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই বছর ধরে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসহ নানা কাজে ভারতে যেতে চাওয়া পাসপোর্ট যাত্রীরা। বাড়তি টাকা খরচ করে বিকল্প পথে ভারতে যেতে হচ্ছে তাদের।
হিলি ইমিগ্রেশন এর সূত্রে মতে, বাংলাদেশ সহ বিশ্বব্যাপি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক ২০২০ সালের ২৩ মার্চ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। পরে করোনার সংক্রমণ কিছুটা কমলে ১৪ মাস পর গত ২০২১ সালের ১৬ মে কার্যক্রম শুরু হয়।  তবে এতে শুধুমাত্র ভারত থেকে পাসপোর্টযাত্রীরা বাংলাদেশে আসতে পারছেন। যারা বিমান ও অন্যান্য ইমিগ্রেশন দিয়ে ভারতে গেছেন তারা নিজ দেশে ফেরত আসতে পারছেন। 
কিন্তু এই পথ দিয়ে যাত্রী গ্রহণ করছে না ভারত। ফলে পাসপোর্টযাত্রীরা ভারতে যেতে পারছেন না। ভারতে যাওয়া বন্ধ থাকায় যাত্রীপ্রতি ৫০০ টাকা করে যে ভ্রমণ কর পেতো সরকার, তা থেকে বঞ্চিত হচ্ছে দুই বছর ধরে। আগে এই পথ দিয়ে প্রতিদিন ৫০০ পাসপোর্টযাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করতেন।
স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন বলেন, আশপাশের কয়েক উপজেলার মানুষ হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসাসহ নানা কাজে ভারতে যাতায়াত করে থাকে। কিন্তু করোনার অজুহাতে দীর্ঘদিন ভারতে যেতে পারছি না। তবে ভারত থেকে যাত্রীরা আসতে পারছেন। বহুদূর ঘুরে বাড়তি টাকা খরচ করে আমাদের ভারতে যেতে হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই ভারতে যাতায়াত চালুর দাবি জানাই। এতে আমাদের কষ্ট কমবে।
ভারতে চিকিৎসা নেওয়া পার্শ্ববর্তী উপজেলা বিরামপুরের জাকিরুল ইসলাম বলেন, ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট যাত্রীরা আসতে পারলেও পাসপোর্ট যাত্রীরা ভারতে যেতে পারছি না। আমরা স্বল্প আয়ের মানুষ। উপায় না পেয়ে চিকিৎসার জন্য ভারতে যেতে হয়। হিলি ইমিগ্রেশন দিয়ে খুব সহজেই আমি ভারতে চিকিৎসা কাজে যাতে পারতাম। যাতায়াত বন্ধ থাকায় ভারতে চিকিৎসা নিতে যেতে পারছি না। এতে আমার বা আমাদের রোগ জটিল হচ্ছে। বিশেষ করে আমরা যারা আগে ভারতে চিকিৎসা নিয়েছি, তাদের ওষুধ ফুরিয়ে যাওয়ায় নতুন ওষুধ কিনতে পারছি না। 
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, দীর্ঘদিন ধরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। এই কারণে আমরা সমস্যায় পড়েছি। বিভিন্ন সময়ে পণ্য আমদানি করে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ভারতীয় রফতানিকারকদের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছি না। পণ্যের দাম ও মানের বিষয়ে নিজেরা অথবা আমাদের প্রতিনিধিদের পাঠিয়ে মান নিশ্চিত করতে হতো। কিন্তু দুই বছর ধরে সেটি করতে পারছি না। যাতায়াত বন্ধের কারণে অনেক খারাপ পণ্য ভারতীয় ব্যবসায়ীরা রফতানি করছেন। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। দেশের মানুষও খারাপ পণ্য পাচ্ছেন। সরকারের কাছে অনুরোধ, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াত চালু করে আমাদের ক্ষতির হাত থেকে বাঁচান।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন বন্ধের পর গত ১৬ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম আবারও শুরু হয়। তবে শুধুমাত্র ভারত থেকে যাত্রীরা আসতে পারছেন। কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারছেন না। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করতে অনীহা প্রকাশ করায় যাতায়াত শুরু হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ যাত্রী গ্রহণ করলেই যাতায়াত শুরু হবে। তবে তারা এখনও যাত্রী গ্রহণের বিষয়ে আমাদের কিছুই জানায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories