বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

বাজে আচরণ করেছে দ.আফ্রিকা, আইসিসির দ্বারস্থ হবে বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৭০ বার

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টে চলাকালে স্লেজিংয়ের শিকার হয়েছেন টাইগার ক্রিকেটাররা। প্রোটিয়া খেলোয়াড়দের আচরণ সীমা ছাড়িয়ে গিয়েছে। তাদের এই আচরণ নিয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর সংবাদ সম্মেলনে আম্পায়ারদের প্রসঙ্গে মুমিনুল জানিয়েছিলেন, ক্রিকেট মাঠে স্লেজিং সব সময় হয়। স্লেজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, এটা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ার ওইভাবে খেয়াল করেননি।
ক্রিকেটবিয়ষক ওয়েবসাইট ক্রিকইনফোকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, জয়  যখন ব্যাটিং করতে গেল, প্রোটিয়ারা তাকে ঘিরে ধরেছিল। কিছু বলছিল। সে জুনিয়র খেলোয়াড় বলে জবাবে কিছু বলতে পারেনি। এটা নিন্দনীয়।  স্লেজিং নিয়ে যখনই আম্পায়ারদের কাছে অভিযোগ করেছি আমরা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বদলে বরং আমাদের খেলোয়াড়দেরই সতর্ক করেছেন আম্পায়াররা।
উল্লেখ্য ডারবান টেস্টের প্রথম ইনিংসে প্রতিরোধ গড়তে পারলেও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ছিল একেবারেই ব্যর্থ। ৫৩ রানে গুটিয়ে যাওয়ায় ২২০ রানেছে মুমিনুলরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories