বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

ঢাকা-ওয়া‌শিংটন সম্পর্ক আরও বেশি গভীর হচ্ছে : ব্লিনকেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ১৪৪ বার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিনকেন ব‌লে‌ছেন, বাংলাদেশি ও আমেরিকানদের মধ্যে সম্পর্ক প্রতিটি প্রজন্মের মধ্যে দিয়ে আরও বেশি গভীর হচ্ছে।সোমবার ( ৪ এপ্রিল) বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূ‌র্তি উপল‌ক্ষে এক ভি‌ডিও বার্তায় তি‌নি এ কথা ব‌লেন।

ভি‌ডিও বার্তায় ব্লিনকেন ব‌লেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫ দশক উদযাপনে আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ৫০ বছর পর আমাদের দুটি দেশের সম্পর্ক আমাদের জনগণের জন্য গুরুত্বপূর্ণ।

মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘আগামী দশকগুলোতে আমাদের জনগণ একসঙ্গে আরও কী করতে পারে, সেটা দেখার প্রতীক্ষায় রইলাম।’১৯৭২ সালের ফেব্রুয়ারিতে সিনেটর টেড কেনেডির বাংলাদেশ সফরের কথা স্মরণ ক‌রেন মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী। তি‌নি ব‌লেন, ‘সিনেটর টেড কেনেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং আমাদের দুদেশের জনগণের বন্ধন, স্বাধীনতার প্রতি আমাদের অনুরূপ সংগ্রাম এবং স্বাধীনতার প্রতি আমাদের ভালোবাসা ও স্বাধীনতার পথ অনুসরণ করে আমাদের যাত্রার কথা তুলে ধরেন।‘এর কিছুদিন পরেই ৪ এপ্রিল প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চিঠি পাঠান এবং আশা করেন দুদেশের কূটনৈতিক সম্পর্কের ফলে আগামী বছরগুলোতে আমাদের জনগণের বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে।’ যোগ ক‌রেন ব্লিনকেন।

ব্লিনকেন ব‌লেন, ‘আমাদের দুটি দেশ জনস্বাস্থ্যের উন্নয়ন, স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা, গত দুই দশকে বাংলাদেশের মাতৃমৃত্যু হার দুই তৃতীয়াংশে কমিয়ে আনা, কোভিড-১৯ প্রতিরোধে ৬ কোটি ১০ লাখ টিকা সহযোগিতা ইত্যাদি ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।’গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য বেশি ক্রয় করেছে জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, ‘২০২১ সালে যেকোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য বেশি ক্রয় করেছে। যার মূল্যমান প্রায় ৮.৩ বিলিয়ন ডলার। আমাদের শক্তিশালী অংশীদারিত্বকে আরও গভীর করতে আমরা বাংলাদেশকে শ্রমিকদের অধিকার বিষয়ে অগ্রগতি সাধনে উৎসাহিত করি।’‌ভি‌ডিও বার্তায় মা‌র্কিন পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু প‌রিবর্তন ও রো‌হিঙ্গা সংক‌ট মোকা‌বিলায় দেশ‌টির সহ‌যো‌গিতার কথা উল্লেখ ক‌রেন। তি‌নি ব‌লেন, ‘আমরা একসঙ্গে জলবায়ু সংকট মোকাবিলা করছি। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এবং আরও মারাত্মক ঝড়ের কারণে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত জনপদের সহিষ্ণুতা জোরদার করছি। এছাড়া রোহিঙ্গা সংকট শুরুর পর এর সমাধানে আমরা কাজ করে আসছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories