বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ব্যাবসায়ী কামরুজ্জামান কে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচার। সাধারণ মানুষের ক্ষোভ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ রংপুরের গঙ্গাচড়ায় ২ হাজার ৭০৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই নারী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ রাণীশংকৈলে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১২৬টি সেলাই মেশিন বিতরণ হালুয়াঘাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, প্লাবিত পৌর শহরসহ বিভিন্ন এলাকা গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড় স্থাপনের বিরুদ্ধে সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

নেদারল্যান্ডস কোচ ফন গাল ক্যান্সারে আক্রান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৩৬৬ বার

প্রোস্টেস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন নেদারল্যান্ডস ফুটবল দলের হেড কোচ লুইস ফন গাল। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। ক্যান্সার আক্রান্ত হয়েও দলকে অনুশীলন করাচ্ছেন ফন গাল। এমনকি আসন্ন কাতার ফুটবল বিশ্বকাপে দলের সঙ্গে ডাগআউটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই কোচ।৭০ বছর বয়সী এই কোচ রবিবার ডাচ টিভি অনুষ্ঠান হামবের্টোয় নিজের ক্যান্সার আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন। যেখানে ফন গাল বলেছেন, ‘জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্বে থাকাকালীন আমাকে রাতে হাসপাতালে যেতে হয়, খেলোয়াড়দের তা জানতে দেইনি। ভাবছিলাম সুস্থই আছি, কিন্তু আসলে নেই।

২০২০ সালে এই ক্যান্সার ধরা পড়ে ফন গালের। গত বছর থেকে শুরু হয় চিকিৎসা। কিন্তু খেলোয়াড়দের কিছুই জানতে দেননি তিনি। কারণ ব্যাখ্যায় বলেন, ‘এটা আমার জীবনের অংশ। আমি আমার জীবনে অসুস্থতা ও মৃত্যর মধ্যে দিয়ে অনেক গেছি। সম্ভবত এতসব অভিজ্ঞতার কারণে আমি আরো সমৃদ্ধশালী।’ফন গালের স্ত্রী ফের্নান্ডা ওবেস ক্যান্সারে ভুগে মারা যান। স্ত্রীকে হারানোর পরের বছর আয়াক্সের হয়ে ইউরোপ সেরার স্বাদ পান তিনি। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউট সামলান ফন গাল। সে সময় উইনাইটেডকে এফএ কাপ শিরোপা এনে দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories